বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেকনিক্যাল বিভাগে রিজিওনাল ম্যানেজার পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গত ৬ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত।
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠান: ব্র্যাক
পদের নাম: রিজিওনাল ম্যানেজার
বিভাগ: টেকনিক্যাল
চাকরির ধরন: ফুলটাইম
পদসংখ্যা: নির্ধারিত নয়
প্রকাশের তারিখ: ৬ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬
যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনজিও খাতে কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন
আরও পড়ুন বাংলাদেশ ব্যাংক ৬৯ পদে চাকরি

কর্মস্থল
নির্বাচিত প্রার্থীদের বাগেরহাট (মোরেলগঞ্জ), দিনাজপুর, জামালপুর (দেওয়ানগঞ্জ), খুলনা (বটিয়াঘাটা), নওগাঁ (সাপাহার), পটুয়াখালী (কলাপাড়া), রাঙ্গামাটি ও সুনামগঞ্জ (দেরাই) এলাকায় দায়িত্ব পালন করতে হতে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬