চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করেছেন খিলগাঁওয়ের বাসিন্দা ও ব্যবসায়ী সাদিকুর রহমান আকন্দ। তার অভিযোগ, দাবিকৃত চাঁদা না পেয়ে গত ৩ এপ্রিল আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন খিলগাঁও থানায় মামলা (নং-১৪) দায়ের করলে এজন আসামি গ্রেফতার হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গত ১১ জুন তারিখ নিজ বাড়ির সামনেই তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। এ ঘটনায়ও তিনি পরদিন একই থানায় একটি মামলা (নং-১৮) দায়ের করেন।

পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরায় ঘটনাস্থলের এবং হামলার দৃশ্য সম্বলিত ফুটেজ দেখে আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। কিন্তুু মামলা করেও যেন নিস্তার নেই সাদিকুরের। অভিযুক্তরা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোসহ হুমকি দিচ্ছে।

মামলার সূত্র মতে, পূর্ব গোড়ানের বাসিন্দা ভূক্তভোগী সাদিকুর রহমান একজন জমি ব্যবসায়ী। স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা মাত্র ২ মাসের ব্যবধানে তার ওপর দুই দফা হামলা চালায়। একই ভুক্তভোগীর ওপর দ্বিতীয় দফার হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই আব্দুর রাজ্জাক রাজু বলেন, এপ্রিল মাসে সংঘটিত মামলাটির তদন্ত কর্মকর্তাও তিনি ছিলেন। কিন্তু কয়েকদিন পরে মামলাটি তদন্তের ভার পায় ডিবি। আর দ্বিতীয় ঘটনার মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে চার জনকে তিনি গ্রেফতার করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে ভূক্তভোগীর পরিবার বলছে, এসব ঘটনায় পুলিশ অভিযুক্ত চার জনকে গ্রেফতার করে। যাদের মধ্যে একজন জেলে থাকলেও বাকিরা জামিনে রয়েছেন। অভিযুক্তদের মধ্যে হাবিব, দীপু ও তাদের সহযোগী ইব্রাহিম হকি মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এছাড়াও তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। ভূক্তভোগী ও তার পরিবার এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews