আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কুলার ম্যানেজমেন্ট (সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

রোববার, ২১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৭ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: কুলার ম্যানেজমেন্ট (সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স)

পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।

অন্যান্য যোগ্যতা: রেফ্রিজারেশন/কুলার সার্ভিস ম্যানেজমেন্টে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শিতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর 

কর্মস্থল: ঢাকা (সাভার)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, মেডিকেল ইন্স্যুরেন্স, ছুটির দিনে যাতায়াত সহায়তা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাসমূহ। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৬ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews