আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চারদিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট বিতরণ, নানান প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ চলছে। কে কত প্রতিশ্রুতি আর প্রচারণা চালাতে পারে তার একটি প্রতিযোগিতা চলছে।

আপনার আসনে কোন দলের কোন প্রার্থী আছে, তার বিস্তারিত তথ্য জানতে এখন কাউকে জিজ্ঞাসা করতে হবে না। হাতে থাকা স্মার্টফোনেই পাবেন সেই তথ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সুবিধার্থে ‌‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি বলছে, এ অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্র সংক্রান্ত সব তথ্য সহজেই পাবেন ভোটাররা। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থীদের নাম, ছবি, প্রতীক, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, আর্থিক বিবরণ বা সম্পদ সম্পর্কিত তথ্য সহ প্রার্থীদের বিস্তারিত তথ্য অ্যাপে পাওয়া যাবে। এমনকি নির্বাচনি ফলাফলসহ নির্বাচন-সংক্রান্ত নানা তথ্যও জানা যাবে।

আরও পড়ুন
২৪ ঘণ্টায় কে কখন আপনার ডাটা ট্র্যাক করছে জানেন?
টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার, প্রিমিয়াম ভার্সনে কী সুবিধা?

অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই নির্বাচনের সার্বিক তথ্য, যেমন-মোট ভোটার সংখ্যা, নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা, ভোটগ্রহণের সময়সূচী, ভোটকেন্দ্র, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটকেন্দ্রের ম্যাপ, ভোটকেন্দ্রের ছবি, বাসা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত দুরত্ব সব কিছু পাবেন এই অ্যাপে।

এমনকি নির্বাচনের সময় ভোটার উপস্থিতি, কেন্দ্র-ভিত্তিক ভোটের পরিমাণ ও ফলাফল প্রতি দু’ঘণ্টা অন্তর আপডেট হবে অ্যাপে, যার মাধ্যমে ভোটাররা সহজেই ভোটাভোটের পরিস্থিতি জানতে পারবে।

অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় উপলব্ধ থাকতে পারে এবং সহজ ইউআই-তে ডিজাইন করা হয়েছে, যাতে সাধারণ নাগরিকদের জন্য এটি ব্যবহার সহজ হয়। জেনে নিন কীভাবে এই অ্যাপ ডাউনলোড করবেন-

১. আপনার ফোন অ্যান্ড্রয়েড হলে গুগল প্লে স্টোর, আইফোন হলে অ্যাপ স্টোরে যান
২. এবার সার্চ অপশনে গিয়ে টাইপ করুন ‘Smart Election Management BD’
৩. বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রকাশিত স্মার্টফোন অ্যাপটি পাবেন
৪. ইনস্টল করে নিন
৫. এবার ওপেন করলে ইংরেজি, বাংলা পছন্দের ভাষা বেছে নিয়ে ব্যবহার করতে পারবেন।

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews