দেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ঘাটতি আবারও জনজীবনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এই লোডশেডিংয়ের সবচেয়ে ভুক্তভোগী শহরের বাইরে উপজেলা বা গ্রামাঞ্চলের মানুষ। এই ঘাটতির বড় সমস্যা শুধু বিদ্যুৎ না থাকা নয়, সমস্যাটা হলো কখন বিদ্যুৎ থাকবে আর কখন থাকবে না তার অনিশ্চয়তা। গ্রামগুলোতে হঠাৎ বিদ্যুৎ আসছে আবার হঠাৎ চলে যাচ্ছে। কখন বিদ্যুৎ যাবে আবার কখন আসবে কারো কোনো ধারণায় নেই। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষকে অতিরিক্ত খরচে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করতে হচ্ছে, যা চাইলেও বাস্তবায়ন করা অধিকাংশ পরিবারের পক্ষে সম্ভব না। এ অবস্থায় সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর উচিত প্রতিটি এলাকার বাস্তবসম্মত ও হালনাগাদ লোডশেডিং সূচি নিয়মিত প্রকাশ করা এবং পরিবর্তন হলে তা ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো। তাহলে জনগণ অন্তত তাদের পরিকল্পনা মোতাবেক কাজগুলো সম্পন্ন করতে বা বিকল্প কোনো পরিকল্পনা করে রাখার সুযোগ পাবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেবে প্রত্যাশা করছি।

মো. মেহেরাব হোসেন রত্ন
শিক্ষার্থী, ঢাকা কলেজ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews