সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় প্রেমিকার ৩ হাজার ৪০০ চুমুর দাগে নিজের গাড়ি সাজান এক যুবক। তবে এই অভিনব কৌশল সফল হলেও শেষ রক্ষা হয়নি। ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশের নজরে এলে ওই যুবককে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়। পরবর্তীতে থানায় বসেই নিজের হাতে তাকে গাড়িটি পরিষ্কার করতে হয়। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এ ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। গোয়ালিয়রের বাসিন্দা আদিত্য সিকারওয়ার একজন ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর। অনুসারীর সংখ্যা ও রিচ বাড়াতে তিনি তার মারুতি সুইফট গাড়িটিকে চুমুর দাগে ভরিয়ে তোলার পরিকল্পনা করেন।

আদিত্য জানান, তার বান্ধবী গাড়িটিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় নিয়ে ৩ হাজার ৪০০টি চুমুর দাগ দেন। এতে ৮০০ থেকে ৯০০ রুপির লিপস্টিক খরচ হয়। গাড়িটি লিপস্টিকের দাগে ভরে যাওয়ার পর সেটি শহরের রাস্তায় বেপরোয়া গতিতে চালিয়ে একটি ভিডিও তৈরি করা হয়। ইনস্টাগ্রামে পোস্ট করার পর তাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিওটি ব্যাপক ভাইরাল হয় এবং প্রায় ৫৫ লাখ ভিউ পায়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই ট্রেন্ড গোয়ালিয়র ট্রাফিক পুলিশের নজর এড়ায়নি। ট্রাফিক থানার ইনচার্জ অভিষেক রঘুবংশী জানান, দিন দুয়েক আগে ভিডিওটি তাদের নজরে আসে।

এতে আদিত্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আদিত্য নিজের ভুল স্বীকার করেন। তিনি দাবি করেন, তার ওই বান্ধবীই মূলত এই বুদ্ধি দিয়েছিলেন এবং ভাইরাল হওয়ার জন্যই তারা এই ট্রেন্ড অনুসরণ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews