নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার রাত নয়টায় মিজমিজি সাহেবপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ভবনের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরনে ছিল কালো রংয়ের বোরকা। ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ গুমের জন্য সেপটিক ট্যাংকে ফেলে যায়। 

পরিচয় সনাক্তের জন্য পিবিআইয়ের টিম ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। হত্যার রহস্য ও জড়িতদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাঈম নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত ১০টায় উপজেলার পরমেশ্বরদী গ্রামের বারদী-তালতলা রাস্তার পাশে সড়িষার ক্ষেতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ওই এলাকার মৃত হেকিম হাজির ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews