মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরাক। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সংকট নিরসনে ইরাক সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম।

আলী আল-জাইদি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপকালে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসায় ইরাকের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেন।

আরও পড়ুন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ‘স্ববিরোধী’ ও ‘অসম্ভব’ এক সমীকরণ নিয়ে এগোচ্ছে: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ‘স্ববিরোধী’ ও ‘অসম্ভব’ এক সমীকরণ নিয়ে এগোচ্ছে: পেজেশকিয়ান

আল-জাইদি তার বিবৃতিতে বলেন, ইরাক সবসময় কূটনৈতিক পথ এবং আলোচনার মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তির পক্ষে। সংকটের এই সময়ে সংলাপই একমাত্র সমাধান হতে পারে।

তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে, ভৌগোলিক ও কৌশলগত কারণে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেতু হিসেবে কাজ করার সক্ষমতা ও অভিজ্ঞতা ইরাকের রয়েছে।

মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে ইরাক যেকোনো সংকটে গঠনমূলক ভূমিকা পালন করতে চায় বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews