ববি সংবাদদাতা: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৩৬জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের হামলা। এর পর ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ ঘটনার সূত্রপাত হয়। ঘটনায় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা এতে বহিরাগত অংশগ্রহণের অভিযোগ তুলে মিছিল বন্ধ করতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, আওয়ামী লীগের পেতা আত্মারা জুলাইয়ের এমন প্রোগ্রামে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে উপাচার্য ও প্রক্টরের সামনেই এমন ঘটনা ঘটেছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারাই আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর এ ধরনের হামলা আমরা প্রত্যাশা করি না। আমি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews