বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতার কথাই এবার সামনে আনলেন কৃতি শ্যানন। ‘আউটসাইডার’ হিসেবে নিজের পথচলার অভিজ্ঞতা থেকে নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি সামিটে অংশ নিয়ে কৃতি জানান, তার ক্যারিয়ারে এমন বহু মুহূর্ত এসেছে, যখন কোনো সিনেমার জন্য চূড়ান্ত হওয়ার পরও শেষ মুহূর্তে তাকে বাদ দেয়া হয়েছে। তিনি বলেন, অনেকবার আমাকে সরিয়ে অন্য কাউকে নেয়া হয়েছে। কখনো তারা স্টার কিড ছিল, কখনো আবার অন্য কেউ। এটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত ক্ষোভ নেই কৃতির। তার মতে, স্বজনপ্রীতি শুধু চলচ্চিত্র জগতেই সীমাবদ্ধ নয়। প্রায় সব পেশাতেই আছে। তাই এটিকে বাস্তবতা হিসেবেই দেখেন তিনি। ভবিষ্যৎ প্রসঙ্গে কৃতি বলেন, আমার সন্তান যদি অভিনয়ে আসতে চায়, সেও হয়তো আমার পরিচয়ের কারণে সহজে সুযোগ পাবে। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করাটাই আসল চ্যালেঞ্জ। এই বলিউড অভিনেত্রী মনে করেন, শুরুতে সুযোগ পাওয়া যতটা সহজ মনে হয়, টিকে থাকা তার চেয়ে অনেক বেশি কঠিন। দর্শকের ভালোবাসা একজন তারকার প্রকৃত পরিচয় নির্ধারণ করে। কৃতির বিশ্বাস, বাইরে থেকে আসা শিল্পীদের জন্য পথটা কিছুটা দীর্ঘ হলেও ধারাবাহিক পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস থাকলে সাফল্য একসময় ধরা দিতে বাধ্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews