বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে এই একটি দৃশ্যই যেন স্তব্ধ করে দিয়েছে ফুটবলপ্রেমীদের। পর্তুগিজ এই মহাতারকার বিদায় মেনে নেওয়া সত্যিই কষ্টের। আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি এবং ছোটবেলার আদর্শ ডিয়েগো ম্যারাডোনা।

এ ছাড়া জিনেদিন জিদান, ডেভিড বেকহ্যাম ও স্টিভেন জেরার্ডদের খেলাও দারুণ পছন্দ করতাম। তবে প্রিয় তারকাদের তালিকায় রোনালদোও অন্যতম। আগের দিন বিদায় নিলেন নেইমার, তারও আগে লুকা মদরিচ আর এবার বিশ্বকাপের মঞ্চ ছাড়লেন সিআর সেভেন। বিশ্বকাপে তাঁদের আর কখনো দেখতে পাব না, এটি ভাবলেই মনটা খারাপ হয়ে যায়।

বাস্তবতা হলো, ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে থাকলেও আগের সেই চেনা রোনালদোকে আর দেখা যায়নি। বয়স হয়ে গেছে ৪১, সেটা একটা কারণ। নিজে খেলোয়াড় ছিলাম বলে বুঝি, একটা সময় খেলার ধার কমে আসে।

সময়ের কাছে আত্মসমর্পণ করে বিদায় বলতে হয়। রোনালদো এখনো আন্তর্জাতিক ফুটবল ছাড়েননি। বিশ্বকাপ থেকে বিদায়ের পর আরও দু–এক বছর ক্লাব ও পর্তুগালের জার্সিতে খেলে হয়তা বুটজোড়া তুলে রাখবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews