যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬: পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনার" সফলভাবে সম্পন্ন হয়েছে।

একজন ক্রীড়াবিদ কিংবা সাধারণ মানুষ—সবার জন্যই সঠিক পুষ্টি এবং সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মঙ্গলবার অনুষ্ঠিত সেমিনারে "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" এই মূলমন্ত্রকে সামনে রেখে আলোচনা করা হয় কীভাবে সঠিক পুষ্টিকর খাবার আমাদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব  মোঃ মাহফুজুল আলম খান। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুষ্টিবিদ ইসরাত জাহান।

সেমিনারে আহ্বান জানানো হয়, আসুন, আমরা সবাই পুষ্টি সম্পর্কে সচেতন হই এবং একটি সুস্থ ও সবল জাতি গঠনে অবদান রাখি। কারণ সঠিক পুষ্টিই এনে দেবে কাঙ্ক্ষিত বিজয়! 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews