রংপুর বিভাগ সমিতি, ঢাকার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাজধানীর তোপখানা রোডে সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় আগের কমিটি বাতিল করে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্য থেকে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তারা হলেন- কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল নাসের, সদস্য সচিব এস এম আমজাদ হোসেন দীপ্তি, সদস্য মনজু আরা বেগম, খালেদা খানম, আবদুল মতিন সরকার ও রিংকু ঘোষ।