গণভোটে ৭০ শতাংশ মানুষের দেয়া মতে বিপরীতে যাওয়ার ঘটনাকে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আবদুল হান্নান মাসউদ।

সোমবার (২৭ এপ্রিল) এনসিপিতে যোগ দেয়া নবাগত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হান্নান বলেন, বিএনপি গণভোট অমান্য করে বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাসে এমন ঘটনা বিরল, যে গণভোটে দেয়া ৭০ শতাংশ মানুষের মতের সঙ্গে বেইমানি করা হয়। এর মধ্যদিয়ে বিএনপি একটি খারাপ ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে।

তিনি হুঁশিয়ার করে আরও বলেন, যারা জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পক্ষে কথা বলেছেন বলেই জনগণ আপনাদের ভোট দিয়েছে। এখন সংসদে গিয়ে তার বিরোধিতা করলে জনগণ ছুড়ে ফেলে দেবে।

আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে এমনটা উল্লেখ করে এনসিপির এ নেতা আরও বলেন, এতদিন আওয়ামী লীগকে ভারতের দালাল জানতাম। ক্ষমতায় এসে বিএনপি একইভাবে আধিপত্যের দাসত্ব করছে। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একি পথে হাঁটছে।

এনসিপি জনগণের কণ্ঠ হবে জানিয়ে হান্নান মাসউদ বলেন, যাদের কাছ থেকে চাদাবাজি করা হয়, তারা কথা বলতে ভয় পায়। এনসিপি সেই অসহায় সাধারণ মানুষের কণ্ঠ হয়ে কথা বলবে। কারণ এনসিপি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সংসদে গেছে, যা ইতিহাসে বিরল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews