দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি করা হয়েছে। গতকাল উপজেলার ছাতিয়ানগড় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ও ভূমিহীন সংগঠনের সহযোগিতায় এ র্যালির আয়োজন করা হয়। এটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আওকরা মসজিদ উচ্চবিদ্যালয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাল্যবিয়ে এবং যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।