গতকাল সন্ধ্যার আগেই নববধূকে নিয়ে মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা ছিল বরপক্ষের। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অপেক্ষা করছিলেন বর-কনেকে বরণ করার জন্য। আজ নতুন বউকে ঘিরে হাসি-আড্ডা আর কোলাহলে মুখর থাকার কথা ছিল বাড়িটি। কিন্তু এখন সেখানে নেমে এসেছে শোকের ছায়া। বাড়ি ও আশপাশে শত শত মানুষ জড়ো হয়েছেন ঠিকই, তবে পরিবেশ ভারী হয়ে আছে অনাকাঙ্ক্ষিত শোকে।

নিহত ১৪ জনের মধ্যে ৯টি মরদেহ নেওয়া হয়েছে মোংলায়, ৪টি কয়রায়। আর রামপালে নেওয়া হয়েছে মাইক্রোবাসচালকের মরদেহ। এখন শেষবিদায়ের অপেক্ষায় স্বজনেরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews