আচরণবিধি ভঙ্গের দায়ে ভারতের ওপেনার যশ্বসী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ সোমবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাঠে আচরণবিধি ভঙ্গ করায় জয়সওয়াল ও আসিথাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দু’জনের ঝুলিতে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এই প্রথম জরিমানার কবলে পড়লেন তারা।

আইসিসির ২.১২ ধারায় বলা আছে, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি ও অন্য কোনো ব্যক্তির সাথে বা দর্শকের সাথে অনুপুযুক্ত বা অযাচিত শারীরিক যোগাযোগ আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে।

গতকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দিনের ১৭তম ওভারের শেষ বলে জয়সওয়ালকে বোল্ড করেন আসিথা।

আউট হওয়ার পর জয়সওয়ালের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আসিথার। একপর্যায়ে আসিথার দিকে তেড়ে যান জয়সওয়াল। মাথা দিয়ে দু’জনে একে অপরকে ধাক্কা দেন। তবে শ্রীলঙ্কার অন্যান্য খেলোয়াড় ও অনফিল্ড আম্পায়ারের কারণে ঘটনাটি বেশি দূর গড়ায়নি।

এই ঘটনায় জয়সওয়াল ও আসিথাকে আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তি দিয়েছে আইসিসি। দু’জনকে এই শাস্তি সুপারিশ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দু’জনেই নিজেদের ভুল স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews