একটি বিশেষ চক্র ও চক্রান্তকারীরা দেশে বারবার ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে বাংলাদেশিদের পারস্পরিক এই প্রীতি ও বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, দেশের সংখ্যালঘু ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বিষয়গুলো সঠিকভাবে দেখভাল ও উন্নয়নের লক্ষ্যেই এসব ট্রাস্ট ও কল্যাণ সংগঠন গঠন করা হয়েছিল।

জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি উল্লেখ করে তিনি জানান, একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও স্থান নিশ্চিত করেছে। এই বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক প্রথাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রতিষ্ঠিত করে গেছেন।

অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতৃত্বসহ বিএনপির সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে নীরবতা পালন করেন।

আরটিভি/টিআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews