মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের মারিয়ালয় গ্রামে টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ৩১ জন শিশু-কিশোর বাইসাইকেল পুরস্কার পেয়েছে। একইসাথে আরো ২৬ জনকে দেয়া হয়েছে প্রেসার কুকার।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়ালয় গ্রামবাসীর উদ্যোগে মারিয়ালয় গ্রামের তিনটি জামে মসজিদ ও পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদসহ মোট চারটি মসজিদে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন শেখ।

মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সমাজসেবক বিল্লাল হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজী, ইউনিয়ন পরিষদ সদস্য মো: মোস্তফা সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত সালাত আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজীসহ এলাকাবাসী।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews