ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। এজন্য ম্যাচের দ্বিতীয় দিন বোলিং করেননি তাইজুল।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, ‘গতকাল ব্যাটিং করার সময় আঙুলে চোট পান তাইজুল। আঙুল থেঁতলে গেছে। এরপর সেখানে আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারো পর্যবেক্ষণ করা হবে।’

তাইজুল বোলিং করতে না পারায় অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারের সাথে কথা বলে পেসার মুশফিক হাসানকে পরখ করেছে বাংলাদেশ। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি মুশফিক।

মুশফিককে খেলানো নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারের সাথে কথা বলে তাইজুলের জায়গায় আমরা সুযোগ নিয়েছি, যাতে মুশফিককে দেখতে পারি। তারা রাজি হওয়ায় আজকে মুশফিক বোলিং করতে পেরেছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews