মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রোববার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২৬ মার্চ রোববার ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ভোর ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফাতেহা পাঠ করা হবে।

এ ছাড়া ২৫ মার্চ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের সর্বত্র আলোচনা সভা আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

কেএইচ/এসএইচএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews