সুইডেনের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসিরা। এই জয়ে শেষ ষোলোতে পা রাখলো দিদিয়ের দেশমের শিষ্যরা। আর এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। 

দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯। 

ম্যাচের শুরুর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ৩২ মিনিটে ডি বক্সের ভেতরে মাইকেল ওলিসের পাস থেকে শট নেন এমবাপ্পে। এবারও ভাগ্য তার সঙ্গে ছিল না। বল পোস্টে লেগে ফিরে আসে। 

ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নেন ওলিসে। তবে তার দুর্দান্ত শটটি পোস্টে লাগে। ফিরতি বলে উসমান ডেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়।

অবশেষে প্রথমার্ধের শেষ মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। উসমান ডেম্বেলের কাছ থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান এমবাপ্পে। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। 

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। মাইকেল ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল।

এরপর ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। এর মধ্যদিয়ে হ্যাটট্রিকের আশা জাগান রিয়াল মাদ্রিদ তারকা। তবে ম্যাচের ৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের অধিনায়ক। 

শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews