ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান। সম্প্রতি ঘোষিত এ কমিটিতে তার অন্তর্ভুক্তি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মেহেদী হাসান তৃণমূল পর্যায় থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নাগেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, দল তার ওপর যে আস্থা রেখেছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবেন।

তিনি জানান, ছাত্রদলের আদর্শ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

এদিকে, তার এই পদপ্রাপ্তিতে শরিয়তপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে তার সফলতা কামনা করেছেন।



এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews