নিহত ব্যক্তির সহকর্মীদের বরাত দিয়ে পরিবার জানায়, কুয়েতের যে এলাকায় জাহেদের মৃত্যু হয়েছে, সেই এলাকায় অনেক অবিস্ফোরিত স্থলমাইন রয়েছে। সেখানে জাহেদ বুধবার বিকেলে উট চরাতে গিয়েছিলেন। তবে ওই দিন আর তিনি ফিরে আসেননি। পরে সহকর্মীরা খোঁজাখুঁজি করে ওই এলাকায় গিয়ে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে জাহেদের বাবা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি দ্রুত আমার ছেলের লাশ দেশে ফেরত চাই। সরকার যেন আমাদের এ ব্যবস্থাটি করে দেয়, এই দাবি জানাই। আমি আমার ছেলেকে দেখতে চাই।’