মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান সামরিক অভিযান দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে।

তিনি আরও দাবি করেন, ইরানে এরই মধ্যে সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটানো হয়েছে।

তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য বারবার পরিবর্তিত হয়েছে—কখনো তিনি দ্রুত সমাপ্তির কথা বলেছেন, আবার কখনো দীর্ঘমেয়াদি অভিযানের সম্ভাবনাও উল্লেখ করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র সরকার সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে অবস্থান করতে আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রিয়াদে অবস্থিত দূতাবাসে কর্মরত সব মার্কিন সরকারি কর্মচারীকেও একই নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে হোটেল, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এই সতর্কতার ফলে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews