গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের জন্য আতঙ্কের নাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদে পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো- 

‘সংসদ এতোদিন তো জমে নাই। আজকে কাঁপন ধরিয়ে দিলো... বরাবর! একজন ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম। কিন্তু আমি নিশ্চিত গালির প্রতিযোগিতা হলে তারাই ফাস্ট হতো! অন্তত একদিন এই প্রতিযোগিতার আয়োজন করে হলেও তাদের ফাস্ট হওয়ার সুযোগ দেওয়া হোক, মাননীয় স্পিকার!

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে বিরোধীদলীয় সদস্যরা হইচই শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন।

হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews