মিসরের কায়রোর একটি ফৌজদারি আদালত মাদক তৈরি ও আন্তর্জাতিক চোরাচালানের দায়ে দেশটির জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদ- দিয়েছেন। ৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে অপরাধ ও নিরাপত্তাবিষয়ক জনপ্রিয় শো ‘মিশন ইম্পসিবল’ পরিচালনা ও উপস্থাপনা করার জন্য বিশেষভাবে পরিচিত।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সারাহ খলিফা ও তাঁর সহযোগীরা একটি সুসংগঠিত আন্তর্জাতিক অপরাধী চক্র গঠন করেছিলেন। তাঁরা বিদেশ থেকে ক্ষতিকর মাদক তৈরির কাঁচামাল আমদানি করে তা মিসরের অভ্যন্তরে প্রক্রিয়াজাত ও দেশজুড়ে বাজারজাত করতেন। অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের কাছ থেকে ৭৫০ কেজিরও বেশি মাদক ও কাঁচামাল এবং বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
মিসরের আইন অনুযায়ী দেশটির গ্র্যান্ড মুফতির কাছ থেকে শরীয়াহভিত্তিক চূড়ান্ত মতামত নেওয়ার পর আদালত ৫ সেপ্টেম্বর এ মৃত্যুদ-ের রায় নিশ্চিত করেন। তবে উপস্থাপিকা সারাহ খলিফা তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews