সাবেক সংসদ সদস্য ও আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান মরহুম মুফতি শহীদুল ইসলাম প্রতিষ্ঠিত জামিয়াতুল উলুম আল ইসলামিয়ার নতুন মুহতামিম হিসেবে যোগ দিয়েছেন মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আগের দিন শনিবার মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ এর আগে, রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশনস্থ দারুল উলুম ঢাকায় অন্তত ১৮ বছর মুহতামিম ও শাইখুল হাদিসের দায়িত্ব পালন করেন। পাশাপাশি আরো ৪ বছর প্রতিষ্ঠানটিতে অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে তার। তা ছাড়া একবছর তিনি ঢাকার জিয়াউল উলুম মাদরাসার মুহতামিমের দায়িত্বও পালন করেন।

জামিয়াতুল উলুম আল ইসলামিয়ায় ইসলামি শিক্ষার প্রাথমিক স্তর- কিন্ডারগার্টেন ও নুরানি মক্তব থেকে শুরু করে কওমি মাদরাসার সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিস পর্যন্ত রয়েছে। পাশাপাশি এখানে বিশেষায়িত শ্রেণি ইসলামি আইন বিভাগ (ইফতা বিভাগ) ও আরবি সাহিত্য বিভাগও (আদব) রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews