অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ীর সভাপতিত্বে পল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে “হযরত মুহাম্মদ (সা.) সর্বকালের শ্রেষ্ঠ মানুষ” শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) শুধু একজন ধর্ম প্রচারকই ছিলেন না, তিনি ছিলেন ৬২২ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত মদিনা কেন্দ্রিক মুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাষ্ট্র প্রধান, মুসলিম সেনাবাহিনীর প্রথম প্রধান সেনাপতি এবং প্রধান বিচারপতি।

সর্বক্ষেত্রে নবীজি(সা:) এর জীবনাদর্শ অনুসরণ করলেই সকল সমস্যার সমাধান হবে। আলোচনা শেষে নবীজির প্রতি দুরূদ পাঠসহ মুসলিম বিশ্ব ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম । আলোচনায় অংশগ্রহন করেন এস আই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ জসীম উদ্দিন, তারেক জমির সজীব, জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডাক্তার হাজেরা বেগম, খন্দকার জিয়াউদ্দিন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews