মাদারীপুরের ডাসার উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৪২২ বস্তা চালসহ একটি ট্রাক আটক করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে চালবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি ডাসার থানায় নিয়ে যায় প্রশাসন।

খাদ্য অফিস সূত্র জানায়, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এসব চাল বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয়, যেখানে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মেশানো থাকে। এ ধরনের চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই এবং সাধারণভাবে উৎপাদনও করা হয় না।

জব্দ করা চালের বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেন, চালগুলো তার নিজের। তিনি জানান, গোপালগঞ্জে তার চালকল রয়েছে, সেখানে নেওয়ার উদ্দেশ্যে চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে তিনি স্বীকার করেন, কর্তৃপক্ষকে না জানিয়ে রাইস মিল থেকে চাল বের করা তার ভুল হয়েছে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত বিপুল পরিমাণ সরকারি চাল কীভাবে একজন ব্যক্তির কাছে এলো, তা তদন্ত করে দেখা দরকার। তার মতে, চালগুলো অসৎ উদ্দেশ্যে বাইরে নেওয়া হচ্ছিল কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews