নিজেদের উপকূল ও দ্বীপে যদি যুক্তরাষ্ট্র-ইসরাইল কোনো হামলা চালায় তাহলে পুরো পারস্য উপসাগরে মাইন স্থাপন করা হবে বলে হুমকি দিয়েছে ইরান।
সিএনএন এর খবরে বলা হয়, সোমবার ইরানি ডিফেন্স কাউন্সিল জানিয়েছে, তারা উপকূলে ও দ্বীপে কোনো হামলাকে বরদাশত করবে না।
ডিফেন্স কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, যুদ্ধের অংশীদার নয় বা শান্তিকামী দেশগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রম করার একমাত্র উপায় হলো ইরানের সঙ্গে সমন্বয় করা।
ইরানি উপকূল বা দ্বীপপুঞ্জে শত্রুপক্ষ কোনো ধরনের আক্রমণের চেষ্টা করলে পারস্য উপসাগর ও উপকূলের সমস্ত প্রবেশপথ এবং যোগাযোগ পথে বিভিন্ন ধরনের নৌ-মাইন বসানো হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এর ফলে পুরো পারস্য উপসাগর কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে এবং এর যাবতীয় দায়ভার হুমকি প্রদানকারী দেশগুলোর ওপর পড়বে- এমনটা উল্লেখ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত শনিবার হুমকি দেন ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করে হামলা চালানো হবে। এই প্রেক্ষিতেই ইরান এমন হুমকি দিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews