চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮)।

স্থানীয়রা জানান, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন আবু হায়াত ও হাবিব। মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews