আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই মহারণ।

আসরকে সামনে রেখে গ্লস্টারশায়ারের সাবেক কোচ টম স্মিথকে ইংল্যান্ড মহিলা দল স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

৩৮ বছর বয়সী স্মিথ গত গ্রীষ্মে খেলোয়াড় হিসেবে অবসর নেন। তার দীর্ঘ কাউন্টি ক্যারিয়ারে ২০১৫ সালের রয়্যাল লন্ডন কাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি ব্লাস্ট শিরোপার অন্তর্ভুক্ত ছিল। তিনি ব্লাস্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারীও।

গ্লস্টারশায়ারের হয়ে ক্যারিয়ারের শেষের দিকে তিনি খেলোয়াড়-কোচের ভূমিকায় আসেন এবং খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর থেকে ক্লাবটির সঙ্গে পূর্ণকালীন সহকারী কোচ হিসেবে কাজ করছেন। স্মিথ গত বছর ‘দ্য হান্ড্রেড’-এ বার্মিংহাম ফিনিক্সের মহিলা কোচিং স্টাফে আলি মেইডেনের অধীনেও কাজ করেছেন।

প্রধান কোচ শার্লট এডওয়ার্ডসের স্টাফে স্মিথ কাজ করবেন লিউক উইলিয়ামস (সহকারী), অ্যালেক্স গিডম্যান (ব্যাটিং), ক্রিস লিডল (বোলিং) এবং উইকেটকিপিং ও ফিল্ডিং কোচ নিক উইলটনের সঙ্গে কাজ করবেন।

জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি সোফি একলস্টোন, সারা গ্লেন, চার্লি ডিন এবং লিনসি স্মিথের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও তিনি কিশোর বাঁ-হাতি স্পিনার টিলি কর্টিন-কোলম্যানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি প্রশিক্ষণ শিবিরে মুগ্ধ করেছেন।

ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ এডওয়ার্ডস বলেন, টম আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমি আনন্দিত। তিনি ক্রিকেটে অত্যন্ত সম্মানিত এবং তিনি সাদা বলের ক্রিকেটে একজন অত্যন্ত অভিজ্ঞ বোলার ছিলেন। যিনি নিঃসন্দেহে তার অসাধারণ জ্ঞান আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আমাদের স্পিন বোলাররা তার দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।

গ্লস্টারশায়ারের ক্রিকেট পরিচালক জন লুইস, যিনি ইংল্যান্ড মহিলা দলের প্রধান কোচ হিসেবে এডওয়ার্ডসের পূর্বসূরি ছিলেন। তিনি বলেছেন, মৌসুম শুরুর ঠিক আগে স্মিথকে হারানোয় ক্লাবটি ‘স্বাভাবিকভাবেই হতাশ. কিন্তু একজন কোচ হিসেবে তাকে গড়ে তুলতে সাহায্য করতে পেরে তারা ‘সত্যিই গর্বিত’।

আগামী শুক্রবার (৩ এপ্রিল) ডারহামের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের পর স্মিথ ক্লাব ছাড়বেন। লুইস জানিয়েছেন, একজন দীর্ঘমেয়াদী প্রতিস্থাপক খোঁজা পর্যন্ত ওয়েলিংটনের কোচ শেন জার্গেনসেন মৌসুমের প্রথমার্ধের জন্য স্বল্পমেয়াদী ভিত্তিতে তার দায়িত্ব পালন করবেন।

এই গ্রীষ্মে ইংল্যান্ডের মহিলা দল দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ড, ভারত এবং আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।

কোট নিয়োগের পর স্মিথ বলেন, গ্লস্টারশায়ারে পুরো সময়জুড়ে আমার পরিবার এবং আমি যে অবিশ্বাস্য সমর্থন পেয়েছি, তার জন্য আমি সকল খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এটি সত্যিই একটি বিশেষ যাত্রা ছিল। কিছু কঠিনতম মুহূর্তে, ক্লাবের সকলের কাছ থেকে পাওয়া উষ্ণতা এবং সমর্থন আমাদের জন্য অনেক বড় কিছু ছিল, যা আমরা কখনও ভুলব না।

তিনি আরও বলেন, ইংল্যান্ড মহিলা দলকে কোচিং করানোর সুযোগটি একটি অসাধারণ ব্যাপার। আমি কাজ করার জন্য উন্মুক হয়ে আছি। সামনে ঘরের মাঠে বিশ্বকাপ এবং ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ থাকায় গ্রীষ্মকালটা দুর্দান্ত হতে চলেছে। আমি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের জন্য ব্রিস্টলেও ফিরব। যা একটি সত্যিই বিশেষ অভিজ্ঞতা হবে এবং যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews