মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রতিবন্ধী, দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চার লক্ষাধিক টাকা প্রতিবন্ধী, গরীব, অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো: জালাল উদ্দিনের প্রচেষ্টায় এবং মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইশমাম।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মতলব পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাকির হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নের ১৩৩ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews