ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে না পরা সত্ত্বেও দলে ফিরেছেন জসপ্রিত বুমরাহ, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স থেকে ফিটনেস ছাড়পত্র পেলেই খেলার সুযোগ পাবেন তারা।

আরো দলে ফিরেছেন গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া সঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন- রিঙ্কু সিং, প্রাভসিমরান সিং, হার্শ দুবে, মায়াঙ্ক যাদব, সুরিয়ানশ শেডজে, আশোক শর্মা, প্রিন্স যাদব ও জশ ঠাকুর।

ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় আফগানিস্তান সিরিজেও সুযোগ পাননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত-আফগানিস্তান। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে দিল্লিতে। এই সিরিজের অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।

ভারত টি-টোয়েন্টি দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং, হার্শিত রানা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews