যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেকার্সফিল্ড শহরের একটি ব্যাংক ভবনে এক ব্যক্তি বেশ কয়েকজন কর্মী ও গ্রাহককে পণবন্দী করে রেখেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত বেকার্সফিল্ড শহরের একটি ‘চেজ ব্যাংক’-এ বোমা হামলার হুমকির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ।

বেকার্সফিল্ড পুলিশ বিভাগ এই হুমকি পাওয়ার পর সিটি হল এবং পুলিশ সদর দফতরসহ ডাউনটাউন বেকার্সফিল্ডের বেশ কয়েকটি ভবন অবরুদ্ধ করে দেয়া হয় বলে জানিয়েছে এবিসির সহযোগী সংবাদমাধ্যম কেরো-টিভি।

বেকার্সফিল্ড পুলিশ কর্মকর্তা এরিক সেলেডন জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত এই ঘটনার শিকার হওয়া প্রত্যেকেই নিরাপদে আছেন।

তিনি আরো জানান, বোমা হামলার হুমকি দেয়া মূল সন্দেহভাজন ব্যক্তিটি বর্তমানে ব্যাংকের ভেতরে একজন সাধারণ নাগরিকসহ একটি কক্ষের মধ্যে অবরুদ্ধ অবস্থায় আছেন।

সূত্র : সিনহুয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews