সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে প্রসিকিউশনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। আর চিফ প্রসিকিউটর জানান, ওই মামলার বিচার ট্রাইব্যুনালে করা যাবে কি না, তা যাচাই-বাছাই করবেন তারা। এছাড়া এ সংক্রান্ত নতুন কোন তথ্য পেলে দেওয়া হবে টাস্কফোর্সকে।