জাতীয় সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সব সংসদ সদস্য (এমপি) থেকে শুরু করে সংসদ সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের এই বিশেষ উপহার দেওয়া হয়।

সোমবার (২২ জুন) সংসদের সংশ্লিষ্ট দপ্তরে এই উপহার পৌঁছে দেওয়া হয়।

সংসদ সূত্র জানিয়েছে, প্রতিটি প্যাকেটে ১০ কেজি ওজনের প্রিমিয়াম কোয়ালিটির মৌসুমি আম ছিল। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সংসদ ভবনের প্রতিটি দপ্তরে গিয়ে এই উপহার পৌঁছে দেন। সোমবার সকাল থেকেই ১০ কেজির প্যাকেটে কী আছে তা নিয়ে সংসদ ভবনের করিডোরগুলোতে কৌতূহল দেখা গিয়েছিল।

এই উপহার বিতরণের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল এর সমবণ্টন। সাধারণত সংসদীয় সংস্কৃতিতে কেবল ভিআইপিরাই বিভিন্ন উপহারের তালিকায় থাকেন, কিন্তু ডা. শফিকুর রহমানের পাঠানো এই উপহারের তালিকায় সংসদ সচিবালয়ের ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও অন্তর্ভুক্ত ছিলেন।

সংসদ সচিবালয়ের একজন অফিস সহায়ক প্রতিক্রিয়ায় জানান, বড় বড় নেতাদের উপহার সাধারণত তারা দূর থেকেই দেখেন, কিন্তু বিরোধীদলীয় নেতা তাদের কথা মনে করে ১০ কেজির আম পাঠিয়ে সম্মানিত করেছেন।

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews