বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মুসলিম লীগ সংসদীয় দলের হুইপ ইব্রাহিম খলিল এমপির ৪৫তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার ৬ জুলাই।

এ উপলক্ষে কাল মঙ্গলবার পল্টনস্থ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবেদা কাদের চৌধুরী এবং সভাপতিত্ব করবেন স্মৃতি সংসদের সভাপতি ও বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী।

মরহুম ইব্রাহিম খলিল ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা থেকে মুসলিম লীগ প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৮১ সালে ৭ জুলাই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অবস্থায় লন্ডনে ইন্তেকাল করেন । তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে বেগম শামসুর নাহার খলিল দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া কামনা করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews