জ্বালানিসংকট ও তীব্র লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। বিদ্যুৎ না থাকায় অনেক সময় কার্যক্রম বন্ধ করে বসে থাকতে হচ্ছে ডাক্তারদের। জরুরি অবস্থায় মোবাইলের ফ্ল্যাশলাইটের আলো দিয়ে চালিয়ে নিতে হচ্ছে চিকিৎসা কার্যক্রম। গতকাল চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে এমন চিত্র দেখা গেছে। জানা যায়, চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই গতকাল সকাল থেকে চন্দনাইশে শুরু হয় বৃষ্টি ও ঝড়ো হাওয়া। এ কারণে উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে দোহাজারী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড অন্ধকারে ঢেকে যায়। চিকিৎসকরা মোবাইলের লাইট জ্বালিয়ে রোগীদের সেবা দেন। জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের ক্ষত পরীক্ষা, ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা হয় মোবাইলের আলোয়। রোগী ও স্বজনরা বলেন, হাসপাতালে বিদ্যুৎ না থাকাটা কোনোভাবেই মানায় না। বিকল্প হিসাবে জেনারেটর বা আইপিএসও নেই। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেশমি চাকমা বলেন, বিদ্যুতের সমস্যা বেশ কিছু দিন ধরেই চলছে। হাসপাতালে আইপিএস থাকলেও সকাল থেকে বিদ্যুৎ না থাকায় তা বন্ধ হয়ে যায়। তাই মোবাইলের আলো দিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews