পার্কিং লটে টিকটিকি দেখে খবর দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে চোখ কপালে উঠল প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তার! যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বার্লিংটনে গাড়ির চাকার ভেতর লুকিয়ে ছিল বিশাল এক ম্যানগ্রোভ মনিটর লিজার্ড।
বেশ আক্রমণাত্মক স্বভাবের প্রাণীটিকে ধরতে প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তা জেমি জেফরি ক্যামব্রিজ অ্যানিমেল কন্ট্রোলের সহায়তা নেন। শেষ পর্যন্ত বেশ কসরত করে সেটিকে উদ্ধার করা হয়। পরে জানা যায়, প্রাণীটি সুস্থ আছে, তবে মাথায় সামান্য আঘাত রয়েছে।
অস্ট্রেলিয়া, নিউ গিনি ও ইন্দোনেশিয়ার স্থানীয় এই সরীসৃপটি ম্যাসাচুসেটসে অনুমতি ছাড়া পোষা বেআইনি। এখন এর মালিকের সন্ধান করছে কর্তৃপক্ষ। সূত্র : ইউপিআই।