বিশ্বকাপ ফুটবল খেলা যেখানেই হোক ইংলিশ সমর্থকদের ভিড় জমবেই। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলেও তার ব্যতিক্রম ঘটবে না। তবে বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্র মদ ও বিয়ারের দাম বাড়ানোয় তারা ক্ষুব্ধ। তাদের দাবি সুযোগ বুঝে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা অ্যালকোহল (মদ ও বিয়ার) দাম আকাশছোঁয়ার মতো করেছেন। মাঠে বসে বিয়ার হাতে খেলা উপভোগ করাটাই ইংলিশ সমর্থকদের চিরচেনা অভ্যাস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বিয়ার কিনতে গিয়ে হিমশিম খান তারা। ২-১ গোলের ব্যবধানে জিতেও তারা বিয়ার হাতে নিয়ে উল্লাস করতে পারেনি। মাঠের ভিতর মদ্যপ জিনিসের দাম বেড়ে যাওয়ায় আলাদাভাবে আবার শুল্কও যুক্ত হবে। এক ইংলিশ সমর্থক ক্ষোভের সঙ্গে বলেন, বিশ্বকাপের সময় আয়োজক দেশগুলো সমর্থকদের কথা চিন্তা করে দাম কমায়। এবার শুধু মদের দাম বাড়ানো হলো কেন? এর পেছনে রহস্যটা কী? এ ক্ষেত্রে নাকি শুধু ইংলিশ সমর্থকদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ হারলে তারা মদ্য পান করে রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করে।