পর্যটন সংস্থা ‘ছুটি রিসোর্ট’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আজ বিকাল চারটায় পূর্বাচলে ছুটি রিসোর্টের কর্তৃপক্ষের সাথে তার চুক্তি হবে। দেশের পর্যটন শিল্প বিকাশে ছুটি রিসোর্টের হয়ে তিনি কাজ করবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি রিসোর্ট প্রতিষ্ঠিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল ও ছুটি অরণ্যবাস। মনোরম প্রাকৃতিক পরিবেশে অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে এই রিসোর্ট প্রতিষ্ঠিত হয়েছে। পর্যটকরা যাতে স্বচ্ছন্দে বেড়াতে ও ঘুরতে পারেন, তার সব ধরনের ব্যবস্থা রিসোর্টগুলোতে রয়েছে। এই রিসোর্টের প্রসারে বিদ্যা সিনহা মিম কাজ করবেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews