ঘাড়ের ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার।

গত শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম ম্যাচে ফিল্ডিং করার সময় ঘাড়ে ব্যথা পান তিনি। ফলে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে অনুষ্ঠিত মুম্বাই ইন্ডিয়ান্সের তৃতীয় ম্যাচে খেলতে পারেননি স্যান্টনার।

মুম্বাইয়ের প্রধান কোচ শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘দিল্লির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন স্যান্টনার। ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট না থাকায় রাজস্থানের বিপক্ষে খেলার সুযোগ পাননি তিনি।’

আগামী ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে মুম্বাইয়ের চতুর্থ ম্যাচে স্যান্টনার খেলতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। বাঁ-হাতি স্যান্টনারকে নিয়ে তাড়াহুড়া করতে নারাজ জয়াবর্ধনে।

তিনি বলেন, ‘স্যান্টনার ডান ঘাড়ে ব্যথা পেয়েছেন। ইনজুরির মাত্রা খুব বেশি বড় নয়। এজন্য পরের ম্যাচেই আমরা তাকে একাদশে পাবার আশা করছি। কিন্তু স্যান্টনারকে নিয়ে তাড়াহুড়া করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। পুরোপুরি সুস্থ হবার পরই তাকে খেলার সুযোগ দেয়া হবে।’

স্যান্টনারের জায়গায় রাজস্থানের বিপক্ষে একাদশে সুযোগ পান আফগানিস্তানের স্পিনার এএম গাজানফার। বৃষ্টির কারণে ১১ ওভারে নির্ধারিত ম্যাচে ২ ওভার হাত ঘুড়িয়ে ২১ রানে ২ উইকেট শিকার করেন গাজানফার। এ ম্যাচে ২৭ রানে হারে মুম্বাই।

মুম্বাইয়ের হয়ে একটি ম্যাচ খেলে অপরাজিত ১৮ রানের পাশাপাশি বল হাতে ২২ রানে ১ উইকেট শিকার করেন স্যান্টনার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews