ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যে লাখ লাখ মানুষের নাম কাটা গেছে, তাদের ভোটাধিকার ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টের দেয়া বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) এক রায়ে।

এর আগে, নির্বাচনের আইন অনুযায়ী ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেয়া হয়েছিল, যার ফলে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় যে লাখ লাখ মানুষের নাম প্রথমে ‘বিবেচনাধীন’ থেকে অবশেষে ‘বাদ’ চলে গিয়েছিল, তাদের এবছরের নির্বাচনে ভোট দানের কোনো সম্ভাবনা ছিল না।

যদিও তালিকা থেকে বাদ পড়া ভোটারদের বিশেষ ট্রাইব্যুনালের কাছে আবেদন করার সুযোগ দেয়া হয়েছিল।

তবে নতুন রায়ে শীর্ষ আদালত বলেছে, ‘ভোটগ্রহণের দু’দিন আগেও যদি কোনো ভোটারের নাম ট্রাইব্যুনালে পাস হয়, তবে তিনি ভোট দিতে পারবেন।’

১৩ এপ্রিল এসআইআর মামলার শুনানি হয়। সেই শুনানির ভিত্তিতে ১৬ এপ্রিল রায় জানিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

এই নির্দেশের পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাদ পড়া ভোটারদের উদ্দেশ্যে ট্রাইব্যুনালে আবেদন করার আহ্বান জানিয়েছেন।

তবে ট্রাইব্যুনালের পক্ষে লাখ লাখ আবেদনের নিষ্পত্তি করা সম্ভব কী না, কতজনের নামই বা ট্রাইব্যুনাল নিষ্পত্তি করতে পারবে, তা নিয়ে অনেকেরই সন্দেহ আছে।

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews