ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো: হাদিম মিয়া (৪৫) নামে একজন নিহত ও উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী এলাকার লোকজনের মধ্যে এই সংঘর্ষের সৃষ্টি হয়।

নিহত হাদিম মিয়া ধরন্তী চাকসার গ্রামের শামসু মিয়ার ছেলে।

সংঘর্ষে হাদিম মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মো: আলি আযম রাকিব মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মতীর্থ হাওরে মাছ ধরার জন্য দেড় বছর আগে সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়ার কাছ থেকে বাকিতে মাছ ধরার বেড় কেনেন। মোশাররফ হোসেন এখনো পুরো টাকা পরিশোধ করেননি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। রোববার সন্ধ্যার দিকে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৮টার দিকে উভয়গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews