পবিত্র রমজান সকলের জীবনকেই প্রভাবিত করে। ব্যতিক্রম নয়; বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। এই অলরাউন্ডার এই রমজানে তার আমলের হিসাব নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন।
শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বরকতময় রমজান মাস চলে যাচ্ছে আস্তে আস্তে। জানি না কতটুকু আমল করতে পারছি নাকি পারছি না! আল্লাহ ভালো জানেন।’
তিনি আরো লেখেন, ‘উঠতে বসতে কতো গুনাহ করি নিজেও জানি না। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মাফ করে দাও।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়রা রিয়াদের এই পোস্টটি বেশ ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। তারা জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন তারা। একজন অনুসারী লিখেছেন, ‘সব দরজা বন্ধ হয়ে গেলেও আকাশ উন্মুক্ত।’ মানে তিনি রিয়াদকে দোয়া করার আহ্বান জানাচ্ছেন।