দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের ক্রমাগত বিমান হামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কার করা না হলে লেবাননের এক লাখের বেশি শিশু আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ফিরতে পারবে না বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

ইউনিসেফের সহায়তায় লেবাননের শিক্ষা মন্ত্রণালয় গত জুন মাসে পরিচালিত এক দেশব্যাপী সমীক্ষায় দেখা গেছে, ইসরাইল ও হিজবুল্লাহর সাম্প্রতিক সংঘাতে দেশের অন্তত ৩৪০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে লেবাননের নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা। তবে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো দ্রুত পুনর্নির্মাণ বা সংস্কার না করা হলে বিপুলসংখ্যক শিক্ষার্থী শ্রেণিকক্ষে ফিরতে পারবে না, যা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইউনিসেফ জানিয়েছে, নাবাতিয়া, দক্ষিণ লেবানন, বেকা, বালবেক-হারমেল, বৈরুত এবং মাউন্ট লেবানন অঞ্চলের স্কুলগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি দ্রুত পুনর্বাসন ও সংস্কার কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে, যাতে শিশুদের শিক্ষা কার্যক্রম নির্ধারিত সময়েই পুনরায় শুরু করা সম্ভব হয়।

সূত্র : আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews