বিনোদন জগতে বিয়ের পর অভিনেত্রীদের ক্যারিয়ার থমকে যাওয়া বা অভিনয় ছাড়ার গুঞ্জন নতুন কিছু নয়। তবে এই ধারণাকে পুরোপুরি নাকচ করে দিলেন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাম্পত্য জীবনে পা রাখলেও কাজের প্রতি তার আগ্রহ কিংবা পেশাদারি মনোভাব বিন্দুমাত্র কমেনি। গত ১৬ই জুলাই প্রবাসী ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে জীবন শুরু করেন এই তারকা। সম্প্রতি তার আসন্ন রহস্য-রোমাঞ্চভিত্তিক ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি।

বিয়ের পর জীবন কতোটা বদলেছে- এমন প্রশ্নে তিনি জানান, আমি কেবল বিয়ে করেছি, বাকি সব আগের মতোই আছে। পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অভিনেত্রী জানান, কাজের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার অগ্রাধিকার।

পরিচিত ও বিশ্বাসযোগ্য টিমের সঙ্গে বারবার কাজ করতেই তিনি বেশি পছন্দ করেন। তবে কাজের প্রয়োজনে ঘনঘন এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে হওয়ায় ব্যক্তিগত ও পেশাগত জীবনের সময় ব্যবস্থাপনায় সামান্য পরিবর্তন এসেছে বলে মানেন তিনি। অন্যদিকে মাতৃত্ব প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিণীতি চোপড়াসহ একঝাঁক তারকা অভিনীত তার নতুন এই সিরিজটি আগামী ২৪শে সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews