রিয়ালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা ২’-এ অভিনেতা রাম কাপুরের আচরণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন প্রতিযোগী শ্রেয়া কালরা। সহ-প্রতিযোগী শিল্পা শিণ্ডের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “আমার বাবাও আমাকে এত চুমু দেন না। এবার যদি রাম আবার চুমু দেওয়ার চেষ্টা করেন, আমি তাকে না করে দেব।”

শ্রেয়ার অভিযোগ, একটি টাস্ক চলাকালে রাম কাপুর শিবাঙ্গী জোশির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। পরে হারশাদ চোপড়ার অনুরোধে তিনি সরে যান এবং ক্ষমাও চান। এছাড়া কথা বলার সময়ও রাম ব্যক্তিগত দূরত্ব বজায় রাখেন না বলে অভিযোগ করেন শ্রেয়া।

- Advertisement -

এর আগে একটি টাস্কে জয়ের পর রাম কাপুর শ্রেয়ার গালে চুমু দিয়েছিলেন। সেই টাস্কে জয় এনে দিয়ে এক সপ্তাহের জন্য রামকে বাদ পড়ার ঝুঁকি থেকেও বাঁচিয়েছিলেন শ্রেয়া। তবে তার দাবি, তিনি তিনবার রামকে সাহায্য করলেও রাম কখনো তার জন্য একইভাবে এগিয়ে আসেননি।

বর্তমানে ফারাহ খান ও রিতেশ দেশমুখ সঞ্চালিত ‘লক আপ: সাচ ইয়া সাজা ২’-এ রাম কাপুর, শ্রেয়া কালরা, শিবাঙ্গী জোশি, হারশাদ চোপড়া, আকাঙ্ক্ষা চামোলা, ধীরাজ ধুপারসহ একাধিক তারকা অংশ নিয়েছেন। অনুষ্ঠানের প্রথম মৌসুম ২০২২ সালে শুরু হয়েছিল, যার সঞ্চালক ছিলেন কঙ্গনা রানাউত এবং বিজয়ী হন মুনাওয়ার ফারুকি।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews